প্রবাসী বাংলাদেশি ভোটারদের হাতে পৌঁছে দিতে ১৭টি দেশের বাংলাদেশ মিশনে ৩০ হাজার ১৮৩টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৩ সালের মে থেকে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত এসব কার্ড পাঠানো হয়।
সবচেয়ে বেশি ১২ হাজার ৩৪টি কার্ড গেছে সংযুক্ত আরব আমিরাতে। এরপর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ২৭৭টি, যুক্তরাজ্যে ৪ হাজার ২৪৪টি এবং সৌদি আরবে ২ হাজার ১৮৯টি। সবচেয়ে কম ১২৩টি গেছে অস্ট্রেলিয়ায়।
ইসির তথ্যমতে, ১৭টি দেশের ২৭টি কেন্দ্রে ভোটার হতে আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২০৬ জন প্রবাসী।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার বাংলা।


