মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এআই প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র ‘গ্যাপ’ পেল আনকাট ছাড়পত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দেশে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘গ্যাপ’। এআই চলচ্চিত্র গ্যাপ কোনো দৃশ্য কর্তন ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

পরিচালক মাবরুর রশিদ বান্নাহ জানান, আগামী শনিবার ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি পাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, বান্নাহ নিজে, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরীসহ অনেকে।

নির্মাতার ভাষায়, ‘গ্যাপ’ বাংলা সিনেমায় একটি সাহসী পরীক্ষা। আন্তর্জাতিক মানের এআই টুল ব্যবহার করে প্রতিটি ফ্রেম তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র: নির্মাতা, জুম বাংলা।

আরও পড়ুন  জন্মদিনে নতুন ছবি ‘ফারজানা’র ঘোষণা দিলেন পরীমনি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ