মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আবার একসঙ্গে মুজা-সঞ্জয়, এল নতুন গান ‘একা একা’

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী মুজা ও সঞ্জয় আবার একসঙ্গে কাজ করেছেন। প্রকাশ পেয়েছে মুজা ও সঞ্জয়ের নতুন গান ‘একা একা’। এর আগে এই জুটির ‘ঝুমকা’, ‘সেই আশাতে’ ও ‘কইনারে’ গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছিল।

গত শুক্রবার প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন মুজা। গানের কথা মুজা ও সঞ্জয় মিলে লিখেছেন, সংগীত প্রযোজনা করেছেন সঞ্জয়।

হেক্টর তোরোর পরিচালনায় গানের ভিডিওতে দুজনকেই দেখা গেছে। কোরিওগ্রাফি করেছেন মেঘনা চক্রবর্তী, সালিনা রাজন ও রিদি শেখ। কিনেটিক মিউজিক থেকে প্রকাশিত গানটি ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  রায়হান রাফীর সিনেমায় জিৎ, যা বললেন পরিচালক

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ