মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। ২ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেটে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।

একক প্রার্থী হওয়ায় এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে ২৭ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

তথ্যসূত্র: নির্বাচন কমিশন, বাংলা ট্রিবিউন, বাসস।

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব : জিএমপি কমিশনার মোল্যা নজরুল

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ