মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এনআইডি সংশোধনে লাগবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনে জালিয়াতি ঠেকাতে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর বাধ্যতামূলক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নিজের নামে নম্বর না থাকলে কেউ এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন না।

ইসি সূত্র জানায়, ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনের সুযোগ থাকলেও প্রতারক চক্র প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তির উপস্থিতি ছাড়াই আবেদন করে দিচ্ছে। বর্তমানে একটি মোবাইল নম্বর দিয়ে আটটি এনআইডি সংশোধনের আবেদন করা যায়। নতুন নিয়মে একটি নম্বর দিয়ে কেবল সেই ব্যক্তির আবেদনই করা যাবে।

ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলেই নতুন পদ্ধতি চালু হবে।

তথ্যসূত্র: নির্বাচন কমিশন সূত্র, কালের কণ্ঠ, আমার সংবাদ।

আরও পড়ুন  বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ