সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন বহাল রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক “নো অর্ডার” দেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি জামিন পেয়েছিলেন।
আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


