বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সুপ্রিম কোর্টে আরও বিচারক ও বাজেট চেয়ে ২৬ আইনজীবীর রিট

সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, আরও বিচারক নিয়োগ এবং আইনজীবীদের পেশাগত সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ২৬ জন আইনজীবী। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লবের নেতৃত্বে জনস্বার্থে রিটটি করা হয়।

রিটে আপিল ও হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ, পর্যাপ্ত বেঞ্চ গঠন এবং আইনজীবীদের চেম্বার, বসার ব্যবস্থা, স্যানিটেশন, পানীয় জল ও ডিজিটাল সুবিধা নিশ্চিতের আবেদন করা হয়েছে।

রিটকারীরা বলছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্ট পেয়েছে মাত্র ২৯১ কোটি টাকা, যা মামলাজট কমানোর জন্য যথেষ্ট নয়।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  ‘আদিবাসী’ ‍শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ