বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন জয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-নেতৃত্বাধীন জোটের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম ফল ঘোষণা করেন।

সদর, ভুল্লী ও রুহিয়া নিয়ে গঠিত আসনটিতে ভোটার ৫ লাখ ১৫ হাজারের বেশি। ১৮৫ কেন্দ্রে ভোট পড়েছে ৬৪ দশমিক ৮১ শতাংশ।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ