বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নই সফরের মূল লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। একটি গোলটেবিলে বক্তৃতার পাশাপাশি তিনি বাংলাদেশ–চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন করবেন।

গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফরে বিএনপি ও সিপিসির মধ্যে সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়েছিল। এরপর চীন থেকে আসা প্রথম জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা তিনি। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতাও আলোচনায় আসতে পারে।

তথ্যসূত্র: প্রথম আলো, রাইজিংবিডি।

আরও পড়ুন  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ