ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন। ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোট।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত আসনটিতে ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোট পড়েছে ৬৪.৮১ শতাংশ।
তথ্যসূত্র: রিটার্নিং কর্মকর্তা, দ্য ডেইলি স্টার।


