মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ভিডিও: সংযত আচরণের আহ্বান সম্পাদক পরিষদের

মতভিন্নতা প্রকাশে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সংগঠনটি এ বিবৃতি দেয়।

সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা বিবৃতিতে বলা হয়, সংবাদ বা সম্পাদকীয় মতের সঙ্গে দ্বিমত পোষণ গণতান্ত্রিক অধিকার। তবে তা দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক সম্মানের সঙ্গে প্রকাশ করা উচিত।

রাশেদ খান শনিবার নিজের ফেসবুক পেজে ভিডিওটি দিয়ে অভিযোগ করেন, পত্রিকাটি তাঁকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন ছেপেছে। সম্পাদক পরিষদ একই সঙ্গে সাংবাদিকতার পেশাদারি, বস্তুনিষ্ঠতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে।

তথ্যসূত্র: সম্পাদক পরিষদের বিবৃতি, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ