রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোরের শামিল’: রিজভী

সংবিধান সংশোধনের প্রক্রিয়া অনুসরণ না করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি ‘গায়ের জোরের শামিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, মতপার্থক্যের বিষয়গুলো আলোচনার মাধ্যমে মীমাংসা করে সংসদ ও সংবিধান সংশোধনের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মান্ডার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামসুল হুদার স্মরণসভায় তিনি এ কথা বলেন। মুগদা থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান

রিজভী বলেন, জুলাই সনদের কিছু বিষয় সাধারণ আইনেই বাস্তবায়নযোগ্য, আবার কিছু বিষয়ে সংবিধান সংশোধন লাগবে। সনদের বিভিন্ন প্রস্তাবে বিএনপিসহ কয়েকটি দলের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। অন্যদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন  ১১ দলের লংমার্চ খুলনার পথে, উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপির শীর্ষ নেতারা

উল্লেখ্য, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়নের দাবিতে লংমার্চসহ নানা কর্মসূচি পালন করছে।

জ্বালানিসংকট প্রসঙ্গে রিজভী বলেন, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ সারা বিশ্বে জ্বালানির ঘাটতি ও দাম বাড়ছে; বিরোধী দল বৈশ্বিক এ সমস্যার দায় সরকারের ওপর চাপাতে চাইছে। কারখানা সচল রাখতে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আনার চেষ্টা চলছে এবং রাজধানীর লোডশেডিং অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি। দরিদ্র মানুষের জন্য চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ দারিদ্র্যের হার অন্তত ৫ শতাংশ কমাবে বলেও আশা প্রকাশ করেন।

সভায় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব প্রধান বক্তা ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ।

আরও পড়ুন  ৭ নভেম্বর ছুটি পুনর্বহালের দাবি বিএনপির

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার ৮৪ জন

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ifteebd10 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ