রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ ফিরল তিন মাস পর

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ শ্রমিকের লাশ প্রায় তিন মাস পর দেশে ফিরেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নওগাঁর পাঁচজন ও নাটোরের দুজনসহ সাতজনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ৯ আগস্ট ওই কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। এর মধ্যে নয়জনের লাশ ২৭ আগস্ট দেশে আসে। আগুনে বিকৃত হয়ে যাওয়ায় বাকি সাতজনকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে হয়, এতে লাশ ফেরাতে দেরি হয়।

সৌদি আরবে আগুনে নিহত যাঁরা

নওগাঁর নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার পার-নওগাঁর মো. শাহীন, আত্রাইয়ের দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্য বোয়ালিয়ার মিনহাজ প্রামানিক, মাধবপুরের মাসিদুল সরদার ও সাধনগরের সাগর আলী। নাটোরের দুজন হলেন নলডাঙ্গার মোহাম্মদ শামীম ও সাব্বির হোসেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন। শনিবার আসর ও মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন  ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ

দুই সন্তানের বাবা শাহীন সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করে চলতি বছরের এপ্রিলে সৌদি আরব যান; পৌঁছানোর তিন মাসের মাথায় তাঁর মৃত্যু হয়। মিনহাজের বাবা আক্কাস প্রামানিক জানান, দালালের মাধ্যমে সাত লাখ টাকা খরচ করে এক বছর আগে বিদেশ গেলেও ছেলে আকামা (বসবাসের অনুমতি) পাননি। ঋণ শোধ করে বাড়ি বানানোর স্বপ্ন ছিল তাঁর।

আত্রাইয়ের ইউএনও মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় উপজেলার ১১ জন নিহত হয়েছেন। প্রতিটি পরিবারকে দাফনের জন্য আপাতত ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে; তিন মাস পর পরিবারপ্রতি তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন: ইবোলায় মৃত্যু ৫ হাজার ছাড়াল কঙ্গোতে, আক্রান্ত ১০ হাজারের বেশি

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Md Shaifuzzaman Ayon / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও পড়ুন  সাজেক সড়কে টানা অবরোধ, সমাধানে কমিটি গঠন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ