মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ফল মেনে নিতে তিনি প্রস্তুত এবং ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে কাজ করবেন।
বিশ্লেষকদের মতে, বিভক্ত সরকারে বাজেট, অভিবাসন ও বাণিজ্যনীতির মতো বিষয়ে দুই দলের সমঝোতা ছাড়া বড় কোনো আইন পাস করা কঠিন হবে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, এএফপি।


