শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জর্জিয়ায় ইতিহাস: প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বটমস

আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমস জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে গভর্নর পদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী তিনি।

ডেমোক্র্যাট এই প্রার্থী হারিয়েছেন ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান ধনকুবের রিক জ্যাকসনকে। সিএনএন ও এনবিসি তাঁর জয়ের পূর্বাভাস দিয়েছে।

বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের মেয়াদ শেষ হওয়ায় তিনি এবার প্রার্থী হতে পারেননি। দুই দশকের বেশি সময় পর রাজ্যটির গভর্নর পদ ফিরে পেল ডেমোক্র্যাটরা। একই রাজ্যে সিনেটর জন অসফও পুনর্নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র: সিএনএন, এনবিসি, এএফপি।

আরও পড়ুন  সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে : প্রধানমন্ত্রী

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ