মানব পাচার ঠেকাতে রাশিয়াসহ ১২টি দেশে কর্মী পাঠাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করেছে সরকার। অনুমোদন ছাড়া এসব দেশের জন্য বহির্গমন ছাড়পত্র দেওয়া হবে না।
বুধবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালককে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয় মন্ত্রণালয়।
দেশগুলো হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রাও সদস্যদের বিষয়টি জানিয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো।


