লন্ডনের বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে কিশোর-তরুণ সংগীতশিল্পীদের জাতীয় প্রতিযোগিতা ‘ফিউচার মেকার্স ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি নাভহান উজায়ের রঈস চৌধুরী।
বুধবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে পিয়ানোয় নিজের রচিত একটি ধ্রুপদি সংগীত পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করে নাভহান।
যুক্তরাজ্যজুড়ে হাজারো আবেদনের মধ্য থেকে বাছাই হয়ে চূড়ান্ত পর্বে জ্যাজ, পপ, গ্রাইম ও ধ্রুপদি সংগীতের শিল্পীরা অংশ নেন। তাদের মধ্যে সেরা হয় নাভহান।
তথ্যসূত্র: প্রথম আলো।


