কানাডার টরন্টোয় ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদার দাবিতে বিক্ষোভ করেছেন শত শত ফুড ডেলিভারি চালক। ২ নভেম্বর ডাউনটাউনের নাথান ফিলিপস স্কয়ারে আয়োজিত এ সমাবেশে কানাডাপ্রবাসী অনেক বাংলাদেশিও অংশ নেন।
‘ডেলিভারি ড্রাইভার্স ইউনাইটেড’ নামের নতুন সংগঠনের ব্যানারে কর্মসূচিটি পালিত হয়। উবার ইটস, স্কিপ ও ডোরড্যাশের মতো অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মে কর্মরত নয় শতাধিক চালক এ সংগঠনের সদস্য।
চালকেরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিকূল আবহাওয়া ও যানজট পেরিয়ে খাবার পৌঁছে দিলেও তাঁরা ন্যায্য পারিশ্রমিক পান না।
তথ্যসূত্র: প্রথম আলো।


