মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ওপর এই ভোটকে গণরায় হিসেবে দেখা হচ্ছে।
এবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে এবং ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদে ভোট হচ্ছে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি, ডেমোক্র্যাটদের ৪৭টি। বার্তা সংস্থা এএফপি জানায়, দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদে মাত্র তিনটি এবং সিনেটে নিট চারটি আসন বাড়াতে হবে।
জীবনযাত্রার ব্যয়ে ক্ষোভ
দ্রব্যমূল্য, শুল্ক ও জ্বালানির দাম বাড়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ রয়েছে। নির্বাচনের আগেই পাঁচ কোটি ৭০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। ফল কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলে দিলে ট্রাম্পের বাকি দুই বছরের নীতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
তথ্যসূত্র: এএফপি, পিবিএস, সাউথ চায়না মর্নিং পোস্ট।


