বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

১০ মাস পর ৮০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের পথে জাহাজ

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ৮০০ পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে যাত্রা করে।

প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে জাহাজটির দ্বীপে পৌঁছানোর কথা। বেলা আড়াইটার দিকে ফিরতি যাত্রা শুরু হবে।

রাত যাপনে ইচ্ছুক পর্যটকেরা দ্বীপের হোটেল-রিসোর্টে থাকতে পারবেন। জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  গত অর্থবছরে বিমানের নিট মুনাফা ৮২২ কোটি টাকা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ