রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে ১১ জন নিয়োগ দেওয়া হবে।
সহযোগী অধ্যাপক পদে ৩ জন (বেতন স্কেল ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা) এবং সহকারী অধ্যাপক পদে ৮ জন (বেতন স্কেল ৭১,৫০০–১,৩৪,০০০ টাকা) নেওয়া হবে। ইতিহাস, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, ফোকলোর, আইন ও সমাজকর্ম বিষয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র নামিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১ সেট জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর বিকেল ৪টা।
তথ্যসূত্র: প্রথম আলো।


