আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস কেবিন ক্রু পদে নিয়োগে ঢাকায় বাছাই কার্যক্রম আয়োজন করছে। আগামী ১৫ নভেম্বর এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা।
আগ্রহী প্রার্থীদের আগে অনলাইনে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের বাছাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
যোগ্যতা: বয়স কমপক্ষে ২১ বছর, শিক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চমাধ্যমিক পাস, ইংরেজিতে সাবলীল এবং আতিথেয়তা বা গ্রাহকসেবায় অন্তত এক বছরের অভিজ্ঞতা। উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার এবং হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে।
তথ্যসূত্র: প্রথম আলো।


