বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

কুর্মিটোলায় আ.লীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল, কনস্টেবল আহত

রাজধানীর কুর্মিটোলায় আওয়ামী লীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে। এতে গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্বরত টহল গাড়িতে মিছিল থেকে ককটেল ছোড়া হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, প্রথম আলো।

আরও পড়ুন  দুর্গাপূজায় সারা দেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন হচ্ছে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ