চিকিৎসা বিলে চাহিদামতো ছাড় না দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দেওয়া একদল তরুণ মঙ্গলবার রাত ১২টার দিকে এ হামলা চালায়।
কর্তৃপক্ষ জানায়, আসমা বেগম নামের এক রোগী ঠোঁটের চিকিৎসা নিতে এলে ৫ হাজার টাকা বিল হয়। স্বজনদের অনুরোধে প্রথমে ২ হাজার টাকা কমিয়ে ৩ হাজার এবং পরে আরও ৩০০ টাকা কমিয়ে ২ হাজার ৭০০ টাকা বিল নির্ধারণ করা হয়।
এরপরও আরও ছাড় চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলা চালানো হয় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।
তথ্যসূত্র: প্রথম আলো।


