২০২৫-২৬ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮২২ কোটি ৩৪ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ বেশি। হিসাবটি এখনো নিরীক্ষিত নয়।
এ সময়ে সংস্থাটির আয় ১১ হাজার ৭৫৩ কোটি টাকা এবং ব্যয় ১০ হাজার ৯৩০ কোটি টাকার বেশি। যাত্রী পরিবহন ৩ দশমিক ৬ শতাংশ কমে ৩২ লাখ ৬০ হাজারে নেমেছে, তবে আসন পূর্ণতার হার ছিল ৮৪ শতাংশ।
বকেয়ার বোঝা
মুনাফার মধ্যেও বিমানের কাছে বেবিচক ও পদ্মা অয়েলের পাওনা প্রায় ৭ হাজার ৭৬ কোটি টাকা। এর মধ্যে বেবিচকের ৫ হাজার ৮৪৩ কোটি এবং পদ্মা অয়েলের ১ হাজার ২৩৩ কোটি টাকা।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


