ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। ৩ নভেম্বর সাভার-আশুলিয়ায় ২৬৪টি এবং গাজীপুরে ১৫০টি কারখানা বন্ধ ছিল।
অস্থিরতার ঘটনায় এ পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে প্রায় চার হাজার এবং মিরপুরে প্রায় ১১ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।
মালিকপক্ষ বলছে, রপ্তানি আদেশ ও উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে শ্রমিকেরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা তুলে মজুরি বাড়ানোর দাবিতে অনড়।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


