বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সিইপিজেডে প্যাসিফিক জিন্সের পুরোনো ইউনিট বন্ধ, প্রভাব ৫ হাজার শ্রমিকে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিজেদের সবচেয়ে পুরোনো ইউনিটের কার্যক্রম গুটিয়ে আনছে শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্যাসিফিক জিন্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) ভবনগুলোকে কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় সেগুলো ভাঙতে হবে। ইপিজেড শ্রম আইন অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ধাপে ধাপে প্রায় ৫ হাজার শ্রমিকের চাকরির অবসান প্রক্রিয়া শুরু হয়েছে।

একই জায়গায় আধুনিক, পরিবেশবান্ধব বহুতল কারখানা গড়ার প্রতিশ্রুতি দিয়েছে প্যাসিফিক জিন্স, যেখানে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হতে পারে। পুরো গ্রুপ বন্ধ হয়ে যাচ্ছে বলে সামাজিক মাধ্যমে যে গুজব ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  হালদা নদীর ৮১ কিলোমিটারে দূষণের ২৯ উৎস চিহ্নিত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ