ব্রিটিশ পপতারকা এড শিরান প্রথমবার হিন্দি সিনেমায় কণ্ঠ দিলেন। শাহরুখ খানের আসন্ন ছবি “কিং”-এর “তু মিল যায়ে” গানে অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর সঙ্গে গেয়েছেন তিনি।
গানটির সুর করেছেন শচীন-জিগার জুটি। জানা গেছে, ২০২৫ সালে অরিজিতের সঙ্গে গাওয়া “স্যাফায়ার” গানের ভিডিওতে শাহরুখের উপস্থিতি ধারণ করতে মুম্বাইয়ের মান্নাতে গিয়েছিলেন শিরান। সেখানেই এই গানের ভাবনা আসে।
গানটি প্রকাশের পর শিরানকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান।
তথ্যসূত্র: গাল্ফ নিউজ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।


