খুলনায় গত তিন দিনে পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
মঙ্গলবার দুপুরে রূপসা উপজেলার আঠারোবাঁকি নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একজনকে কুপিয়ে এবং অন্যজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল এলাকায় এক ব্যবসায়ীকে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয়। শনিবার রাতে লবণচরা এলাকায় ছুরিকাহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাগুলোর তদন্ত চলছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


