সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রায় ৮১৩ গ্রাম স্বর্ণ পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা। সকালে ভোমরা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে স্বর্ণ ভারতে পাচারের চেষ্টার সময় গোপন খবরের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি দল তাঁকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করলেও তল্লাশিতে তা উদ্ধার হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


