বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ভোমরা সীমান্তে পায়ুপথে সোনার পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৮১৩.৫০ গ্রাম সোনার পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

আটক জহির শাহ গোলাম হোসেন (৪৩) ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভোমরা আন্তর্জাতিক চেকপোস্টে তাঁকে আটক করা হয়। প্রথমে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে এক্স-রে করে তাঁর পায়ুপথে সোনার পেস্টের দুটি প্যাকেট পাওয়া যায়।

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: বিজিবি, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  চন্দনাইশে আসামি ধরতে গিয়ে এসআরবির ওপর হামলা, গ্রেপ্তার ৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ