বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এক যুগ পর চাটখিল উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি

দীর্ঘ ১২ বছর পর নোয়াখালীর চাটখিল উপজেলা ও চাটখিল পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন পায়।

শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক ও রাকিব হোসেন রাজকে সদস্যসচিব করে ৬৮ সদস্যের উপজেলা কমিটি এবং দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অশ্রু বিন্দু পাটোয়ারীকে সদস্যসচিব করে ৪৫ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে অধীনস্থ ইউনিট পুনর্গঠন এবং তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর উপজেলায় আনন্দ মিছিল করেন নেতা-কর্মীরা।

তথ্যসূত্র: রূপালী বাংলাদেশ, দৈনিক নবচেতনা।

আরও পড়ুন  চাটখিলে মসজিদের দানবাক্স চুরির তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা, মামলা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ