বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জেলা কোটায় চাকরি নিতে ভুয়া ঠিকানা ব্যবহার ১,১৭৩ কনস্টেবলের

জেলাভিত্তিক কোটায় চাকরি পেতে ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করেছেন অন্তত ১ হাজার ১৭৩ জন পুলিশ কনস্টেবল। পুলিশের এক অভ্যন্তরীণ তদন্তে এ তথ্য উঠে এসেছে।

আইজিপি মো. আলী হোসেন ফকিরের নির্দেশে ১৫ মার্চ শুরু হওয়া তদন্তে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া ৭৬ হাজার ৪৪৮ জন কনস্টেবলের তথ্য যাচাই করা হয়।

ঢাকায় সবচেয়ে বেশি

চিহ্নিতদের ৯৮০ জন, অর্থাৎ ৮৩ শতাংশের বেশি ঢাকায় নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ২০১৫ সালে ৬৪৩ জন এবং ২০১৪ সালে ৩০৩ জন। দ্বিতীয় অবস্থানে নারায়ণগঞ্জ, সেখানে ৯৩টি ঘটনা।

পুলিশ সদর দপ্তর এখন ৬৪ জেলার পুলিশ সুপারদের জমা দেওয়া প্রতিবেদন যাচাই করছে। চিহ্নিতরা এখনো চাকরিতে আছেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  সংসদ নির্বাচনে নিরপেক্ষ মাঠের বিষয়ে সাংবাদিকদের কিছুই বলবে না সিইসি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ