রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সাজেক সংকট: পর্যটন সড়ক অবরোধ জোরদারে ১০১ সদস্যের গণকমিটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সড়ক অবরোধ আরও জোরদারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ লক্ষ্যে ১০১ সদস্যের ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভা থেকে এ সিদ্ধান্ত আসে। কমিটিতে বাবুধন চাকমাকে আহ্বায়ক ও বিজয় কান্তি চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।

আন্দোলনকারীরা সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের এলাকা থেকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়ে আসছেন। গত ২৬ অক্টোবর উজোবাজারে সরকারি প্রতিনিধিদলের কাছে এসব দাবি তুলে ধরা হয়।

সভায় ৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন বন্ধ

গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এতে পর্যটক চলাচল বন্ধ থাকায় স্থানীয় পর্যটন ব্যবসা, পরিবহন ও মানুষের জীবিকা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ