রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মজুরি বাড়ানোর আশ্বাসে কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা, স্বাভাবিক শিল্পাঞ্চল

কয়েক দিনের উত্তেজনা ও সংঘর্ষের পর মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিক উভয় পক্ষ সম্মত হওয়ায় কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে।

কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়েই শ্রমিকরা কাজে যোগ দেন।

জানা গেছে, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা তা পাবেন জানুয়ারি থেকে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, শ্রমিক অসন্তোষ ঠেকাতে শিল্পাঞ্চলে বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন রয়েছে। পাশাপাশি শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশও মাঠে রয়েছে।

আরও পড়ুন  ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ