রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

রাজধানীর মার্কেটে সার্ভিস চার্জ চার গুণ, দোকান ছাড়ছেন ব্যবসায়ীরা

রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেটে অতিরিক্ত সার্ভিস চার্জ, কমিটি দখল ও বিক্রি কমে যাওয়ায় একের পর এক দোকান বন্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ।

জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শান্তিনগর-কাকরাইল মোড়ের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স গত ১ অক্টোবর থেকে পুরোপুরি বন্ধ। শান্তিনগর টুইন টাওয়ার ও ধানমন্ডির বিভিন্ন মার্কেটেও বহু দোকান তালাবদ্ধ।

তার অভিযোগ, আগে অধিকাংশ মার্কেটে প্রতি বর্গফুটে সার্ভিস চার্জ ছিল ৫ টাকা, এখন অনেক জায়গায় তা ২০-২৫ টাকা। অথচ এক লাখ বর্গফুটের একটি মার্কেটে কর্মীদের বেতনসহ খরচ বর্গফুটপ্রতি মাত্র ৩ টাকার মতো। “কোটি টাকা তুলে পাঁচ লাখ টাকা খরচ করলে এটাকে চাঁদাবাজি ছাড়া আর কী বলব?”—প্রশ্ন তার।

আরও পড়ুন  আওয়ামী লীগের ১৫ বছর ৩২ শতাংশ বিদেশি ঋণই নেওয়া হয় চীন ভারত রাশিয়া থেকে

নাজমুল হাসান দাবি করেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা বিভিন্ন মার্কেট কমিটি দখল করে সার্ভিস চার্জ বাড়িয়েছেন। তবে মিরপুর, গাউছিয়া ও এলিফ্যান্ট রোডের যেসব মার্কেটে নিয়মিত নির্বাচন হয়, সেখানে এ সমস্যা তুলনামূলক কম।

রাত ৮টায় দোকান বন্ধের সরকারি নির্দেশনা, ফুটপাতে হকারদের দৌরাত্ম্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্নওভার কর ও ভ্যাট নিবন্ধনের জটিলতাকেও সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত করে স্বল্প সুদে ঋণের দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ