রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সোনার ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, জেনে নিন আজকের দর

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা এখন ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। রোববারও (৮ নভেম্বর) এই দামেই সোনা বেচাকেনা হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৬ নভেম্বর সকাল ১০টা থেকে সর্বশেষ দাম কার্যকর করে। নতুন ঘোষণা না আসা পর্যন্ত এ দরই বহাল থাকবে।

বাজুসের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  নভেম্বরের পাঁচ দিনে তিন দফায় বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৯ হাজার ছাড়াল

৬ নভেম্বর ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এর আগে টানা তিন দফায় ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল।

তথ্যসূত্র: বাজুস, জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ