রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বদলি ওকাফোরের গোলে টটেনহ্যামের জয়রথ থামাল লিডস

টানা তিন জয়ের পর হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। শনিবার লিডস ইউনাইটেডের মাঠে ১-০ গোলে হেরেছে তারা। বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক গোলটি করেন নোয়া ওকাফোর।

ম্যাচের ৭৯ মিনিটে মাঠে নামার মাত্র ৯৩ সেকেন্ডের মাথায় বক্সে বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ওকাফোর। তার এই গোলে টানা পাঁচ ম্যাচের জয়হীনতাও কাটাল লিডস।

প্রথমার্ধে গোল না হলেও আলোচনায় ছিল ভিএআরের দুটি সিদ্ধান্ত। মাতেউস ফার্নান্দেসের হ্যান্ডবলের আবেদনে পেনাল্টি দেওয়া হয়নি; ভিএআর জানিয়েছে, বল তার কাঁধে লেগেছিল। এরপর জেডেন বোগলের কড়া ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন টটেনহ্যামের উইঙ্গার ম্যাথিস টেল, তবে সে ঘটনাতেও রেফারিকে ভিডিও দেখার পরামর্শ দেওয়া হয়নি।

পুরো ম্যাচে শারীরিক ও আগ্রাসী ফুটবলে টটেনহ্যামকে চাপে রাখে লিডস। আও তানাকা একটি ভালো সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

আরও পড়ুন  ১৪ বছর পর অ্যানফিল্ডে জয়, শীর্ষে আর্সেনাল

১০ ম্যাচে তিনটি করে জয় নিয়ে পয়েন্ট তালিকার আটে উঠে এসেছে লিডস, আর এগারো নম্বরে নেমে গেছে টটেনহ্যাম।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ