রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এআইয়ের যুগে কর্মী কমাচ্ছে মেটা, ফ্রান্সে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব

গুগল ও মাইক্রোসফটের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ফ্রান্সে কর্মরত কর্মীদের জন্য ‘ভলান্টারি এক্সিট অপশন’ চালু করেছে প্রতিষ্ঠানটি, বিনিময়ে দেওয়া হবে আর্থিক সুবিধা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে মেটার প্রায় ৩০০ কর্মীর মধ্যে প্রায় ১০০ জন এই পরিকল্পনার আওতায় আসতে পারেন। আগ্রহীদের ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। তবে কোন বিভাগের কর্মীরা এ সুযোগ পাবেন, তা প্রকাশ করা হয়নি।

ফ্রান্সের শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছরের এপ্রিলে মেটা প্রায় ৮ হাজার পদ বিলুপ্তির পরিকল্পনার কথা জানিয়েছিল। আবার মে মাসে প্রায় ৭ হাজার কর্মীকে এআই-সংক্রান্ত কাজে যুক্ত করার সিদ্ধান্ত আসে।

আরও পড়ুন  নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

জাকারবার্গ আগেই বলেছেন, এআইয়ের উন্নতিতে একজন কর্মী এখন এমন প্রকল্প শেষ করতে পারছেন, যার জন্য আগে বড় দল লাগত। বিশ্লেষকদের মতে, এতে কিছু প্রচলিত পদের চাহিদা কমলেও এআই মডেল তৈরি, ডেটা বিশ্লেষণ ও সাইবার নিরাপত্তার মতো খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ