রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

প্রস্রাবের কথা বলে হ্যান্ডকাফসহ পালালেন আসামি, সাড়ে তিন ঘণ্টা পর ধানক্ষেতে ধরা

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া মাদক মামলার এক আসামিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ধানক্ষেত থেকে আবার গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম ইয়াসিন। তিনি জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ইউনুছের ছেলে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে ধরা হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ ফকিরহাট এলাকার একটি বাড়িতে নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে জাফতনগর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে প্রস্রাব করার কথা বলে বাইরে বের হয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।

পরে অভিযান চালিয়ে ফাঁড়ির সদস্যরা হ্যান্ডকাফসহই তাকে ধরে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের পর তাকে একটি দোকানে নেওয়া হলে হাতের হ্যান্ডকাফ গামছা দিয়ে ঢেকে রাখা হয়।

আরও পড়ুন  কুর্মিটোলায় আ.লীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল, কনস্টেবল আহত

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ