রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

উত্তরায় মাদক কারবারের আধিপত্য নিয়ে নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে বিরোধের জেরে সনি আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, আট থেকে দশজনের একটি দল এ হামলা চালায়। নিহতের দুই পা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দক্ষিণখান থানার ওসি মো. ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন  সংঘাত অবরোধে অশান্ত ঢাকা

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ