মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

অন্যের সাজা খাটলেন এক বছর, নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

অস্ত্র মামলায় দণ্ডিত এক ব্যক্তির জায়গায় ভুল করে এক বছরের বেশি সময় কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আলমাসের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আদালত বলেন, প্রাথমিকভাবে আবেদনকারীকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলে প্রতীয়মান হয়। তাই পরিস্থিতি বিবেচনায় তাঁকে আর আটকে রাখা যথাযথ হবে না।

কীভাবে ঘটল ভুল

হাইকোর্টের নির্দেশে করা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, গ্রেপ্তার হওয়া আলমাস ওই মামলার দণ্ডিত আসামি নন। মিরপুর থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসল আসামি মোহাম্মদ আলমাস (আলমাছ) বিচার শুরুর সময় থেকেই পলাতক এবং বর্তমানে কানাডায় বসবাস করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  জমি-শেয়ার প্রতারণা: আদালতে ৯ হাজারের বেশি মামলা, জড়িত ১২ হাজার কোটি টাকা

দুজনেরই বাড়ি দোহারে এবং একই ডাকঘরের আওতায়। নিরপরাধ আলমাস ও তাঁর পরিবার ২০০৭ সালের আগে দক্ষিণ বাহরা ডাকঘরের বাহরা গ্রামে থাকতেন, আর দণ্ডিত আলমাছের বাড়ি একই ডাকঘরের পূর্ব দোহার গ্রামে। দুজনের বাবার নামেও মিল থাকায় বিভ্রান্তি তৈরি হয়। গত বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেপ্তার করা হয়।

আবেদনকারীর আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, আদালতের আদেশ কারাগারে পৌঁছালেই কেরানীগঞ্জের কারাগার থেকে আলমাস মুক্তি পাবেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান ও কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল।

মানবাধিকারকর্মীরা বলছেন, নাম বিভ্রাটে নিরপরাধ মানুষের কারাভোগের ঘটনা বারবার ঘটছে। গ্রেপ্তারের সময় জাতীয় পরিচয়পত্র, আঙুলের ছাপসহ পরিচয় যাচাই বাধ্যতামূলক ও কার্যকর করা গেলে এমন অবিচার এড়ানো সম্ভব।

আরও পড়ুন  বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার; বাংলাদেশ প্রতিদিন (বাসস)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ