সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়ান কাপ ফুটবল জানুয়ারি থেকে পিছিয়ে বছরের শেষে নেওয়া হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মঙ্গলবার এ ঘোষণা দেয়।
টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। নতুন সূচি অনুযায়ী এটি চলবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।
এএফসি অঞ্চলের “ব্যতিক্রমী পরিস্থিতি”, লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নের কথা উল্লেখ করেছে। সাম্প্রতিক হুতি হামলার পর সৌদি আরবে আরও কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল বা স্থগিত হয়েছে।
তথ্যসূত্র: এএফপি, দ্য ডেইলি স্টার।


