বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পণ্য রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ ইইউতে ৮৬ কোটি ৯১ লাখ ইউরোর ডেনিম পণ্য রপ্তানি করেছে, যা ইইউর মোট ডেনিম আমদানির ২৯ দশমিক ৪০ শতাংশ।

তবে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমেছে। বাজার হিস্যাও ২৯ দশমিক ৮৫ শতাংশ থেকে সামান্য কমেছে। আশার কথা হলো, শুধু আগস্টে রপ্তানি আগের বছরের তুলনায় ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪০ লাখ ইউরো হয়েছে।

প্রতিযোগীরা আরও পিছিয়ে

দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান এই আট মাসে রপ্তানি করেছে ৫২ কোটি ৫৫ লাখ ইউরোর ডেনিম, যা ৭ দশমিক ৮৮ শতাংশ কম। তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি সবচেয়ে বেশি, ২১ দশমিক ০৮ শতাংশ কমে ৪৩ কোটি ৮৩ লাখ ইউরোতে নেমেছে।

আরও পড়ুন  বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ

সামগ্রিকভাবে এই সময়ে ইইউর মোট ডেনিম আমদানি ৪ দশমিক ৪০ শতাংশ কমে ২৯৫ কোটি ৬২ লাখ ইউরো হয়েছে। অর্থাৎ বাজার সংকুচিত হলেও প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো রয়েছে।

তথ্যসূত্র: ইউরোস্ট্যাট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ