মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সৌরজগতের বাইরে প্রথম ‘চাঁদ’ শনাক্তের সম্ভাবনা

সৌরজগতের বাইরে প্রথমবারের মতো একটি সম্ভাব্য উপগ্রহ বা ‘এক্সোমুন’ শনাক্তের কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা জানান, সিডি-৩৫ ২৭২২ নামের একটি তরুণ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে একটি বাদামি বামন (ব্রাউন ডোয়ার্ফ)। এই বাদামি বামনের চারপাশে ঘুরছে বৃহস্পতি গ্রহের সমান বা তার চেয়েও বেশি ভরের একটি বস্তু। বাদামি বামনটির ভর বৃহস্পতির ৩০ গুণের বেশি।

চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) ভেরি লার্জ টেলিস্কোপের ক্রায়ার্স প্লাস যন্ত্র ব্যবহার করে বাদামি বামনটির গতিতে সামান্য দোলন শনাক্ত করা হয়। এই দোলনের কারণ হিসেবে অদৃশ্য একটি সঙ্গীর অস্তিত্ব অনুমান করা হয়েছে।

এখনো নিশ্চিত নয়

গবেষণার অন্যতম সহযোগী অ্যালিস জুরলো একে ‘প্রথম বিশ্বাসযোগ্য শনাক্তকরণ’ বলেছেন, তবে এটি এখনো নিশ্চিত নয়। বস্তুটি সরাসরি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না বলে একে গ্রহ নাকি উপগ্রহ বলা হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে আরও শক্তিশালী টেলিস্কোপ দিয়ে এমন সম্ভাব্য উপগ্রহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন  ইসরাইলকে বর্ধিত আক্রমণ বন্ধ করতে বিশ্বের প্রতি তুরস্কের আহবান

তথ্যসূত্র: ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি, নেচার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ