মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ভারতের বিপক্ষে সিরিজে ৩৪১ রান, গ্লেন ফিলিপসের বিশ্বরেকর্ড

দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনি করেছেন ৩৪১ রান।

রোববার হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৩৮ বলে অপরাজিত ৬৫ রান করেন ফিলিপস। ম্যাচটি ৭ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্টও ঝোড়ো ইনিংস খেলেন।

এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফিল সল্টের। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেছিলেন ৩৩১ রান। তবে প্রথম তিন ম্যাচ জেতায় সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছে ভারত।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  সাফের শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাবিনা-ঋতুপর্ণারা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ