বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। পিএসসির সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগপ্রাপ্তরা সহকারী প্রকৌশলী (পুর) বা উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ীভাবে যোগ দেবেন। জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী এ পদের বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

নিয়োগপ্রাপ্তদের ১০ নভেম্বর আগারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগে যোগদানপত্র জমা দিতে হবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।

আরও পড়ুন  ঢাকা কর অঞ্চল-৬-এ ৪১ পদে নিয়োগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ