বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

অগোছালো ঘরও হতে পারে সুখের ঠিকানা, বলছে গবেষণা

জাপানি সংগঠক ম্যারি কোন্দোর দর্শনে পরিপাটি ঘরের গুরুত্ব অনেক। তবে প্রতিটি জিনিস নিয়ম মেনে সাজিয়ে রাখলেই জীবন সহজ হবে—এমনটা মনে করছেন না গবেষকেরা। নিউজিল্যান্ডের ২২টি পরিবারের ওপর এক গবেষণায় দেখা গেছে, কিছুটা অগোছালো ঘর পরিবারের দৈনন্দিন কাজ সহজ করতে পারে।

অগোছালো ঘর কেন স্বাভাবিক

ঘরের সব জায়গা সব সময় একটি কাজে ব্যবহৃত হয় না। বসার ঘর হয়ে ওঠে শিশুর খেলার জায়গা, শোবার ঘরের কোণে তৈরি হয় পড়ার টেবিল, আবার খাবার টেবিলেই চলে অফিসের প্রস্তুতি। ফলে এসব জায়গায় প্রয়োজনীয় জিনিস জমে থাকা অস্বাভাবিক নয়। গবেষণায় অংশ নেওয়া এক দম্পতি জানান, দিনের বেলায় তাঁদের খাবার টেবিল ব্যাগ ও কাগজপত্র রাখার জায়গা হয়ে যায়।

আরও পড়ুন  ভরিতে ৩,৩২৪ টাকা কমল সোনার দাম, ২২ ক্যারেট এখন ২,২০,৮৫৮ টাকা

গবেষকদের মতে, ঘরের এই ‘অগোছালো’ অবস্থা অনেক সময় পরিবারের সদস্যদের সম্পর্ক ও অভ্যাসের সঙ্গে জড়িয়ে থাকে। তাই নিখুঁত পরিপাটির চাপ না নিয়ে নিজেদের সুবিধামতো ঘর সাজানোই ভালো।

আরও পড়ুন: ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Adnan Islam from NY, USA / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ