বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ১৩টি ট্রেন

ট্রেন ভ্রমণ যে কতটা রাজকীয় হতে পারে, তার প্রমাণ বিশ্বের বিলাসবহুল ট্রেন। আরামদায়ক কেবিন, কাঠের কারুকাজ, ঝাড়বাতি, ব্যক্তিগত বাটলার আর জানালার বাইরে মনোমুগ্ধকর প্রকৃতি—সব মিলিয়ে এসব যাত্রা যেন চলন্ত পাঁচতারকা হোটেল।

বিলাসবহুল ট্রেন: তালিকায় শুরুতেই যারা

ব্লু ট্রেন, দক্ষিণ আফ্রিকা: ১৯২৩ সালে যাত্রা শুরু করা এই ট্রেনে একসময় ধনী ব্যক্তি থেকে রাজপরিবারের সদস্যরাও চড়তেন। নামের মতোই বাইরেটা নীল; ভেতরে বিলাসবহুল আসবাব আর যাত্রাপথে আঙুরবাগান ও বিস্তীর্ণ প্রান্তরের দৃশ্য।

ওরিয়েন্ট এক্সপ্রেস, ইউরোপ: ১৮৮৩ সালে প্যারিস থেকে প্রথম যাত্রা। ঐতিহাসিক রুটে ইউরোপের নানা শহর পেরিয়ে পৌঁছাত কনস্টান্টিনোপলে, আজকের ইস্তাম্বুলে। ১৯২০-৩০-এর দশকে এটি ছিল অভিজাতদের প্রিয় বাহন।

তালিকায় আরও আছে এশিয়া, ভারত ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি রাজকীয় ট্রেন, যেগুলোর টিকিটের দাম যেমন চড়া, অভিজ্ঞতাও তেমনই অনন্য।

আরও পড়ুন  সিডনিতে আবার প্রবীণদের নিয়ে বাংলাদেশি নারীদের আয়োজন

আরও পড়ুন: ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Velvet / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ