বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

আসবাব মেলায় খাটে বসলে জ্বলে আলো, আছে গেমিং চেয়ারও

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনের ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে পণ্য প্রদর্শন করছে। ক্রেতাদের জন্য রয়েছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

চমক নিয়ে জাতীয় ফার্নিচার মেলা

মেলায় এসেছে এমন খাট, যেখানে কেউ বসলেই চারপাশে হালকা আলো জ্বলে ওঠে। তরুণদের জন্য আছে গেমিং চেয়ার। কাঠের আসবাবে এবার অ্যান্টিক ও গোল্ডেন রঙের ব্যবহার বেশি, আর সোফায় কাপড়ের বদলে আসছে কৃত্রিম চামড়ার আবরণ।

খাট, সোফা, ডাইনিং টেবিল থেকে আলমারি—ঘর সাজানোর নানা আসবাবে নকশা, রং ও প্রযুক্তিতে নতুনত্ব এনেছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। নতুন ঘর সাজাতে চাইলে মেলা ঘুরে দেখার এখনই সময়।

আরও পড়ুন  মজাদার ইলিশের ডিম কখন ক্ষতিকর?

আরও পড়ুন: ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Solomon203 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ